আমরা কোন তথ্য রাখি এবং কেন
অ্যাকাউন্ট নিবন্ধনের সময় আপনার নাম, মোবাইল নম্বর ও ইমেইল সংগ্রহ করা হয়। bKash, Nagad বা Rocket-এর মাধ্যমে জমা বা উত্তোলনের সময় লেনদেনের রেফারেন্স নম্বর ও পরিমাণ লগ করা হয় — এটি অ্যাকাউন্ট যাচাই ও বিরোধ নিষ্পত্তির জন্য জরুরি। আপনার ডিভাইসের ধরন ও লগইন সময় রেকর্ড করা
-
1
হয় শুধুমাত্র নিরাপত্তার কারণে, যেমন অপরিচিত ডিভাইস থেকে লগইন শনাক্ত করতে। আমরা আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। আইনি বাধ্যবাধকতা ছাড়া বাইরে শেয়ার করা হয় না। এই নীতির আওতায় আপনার প্রবেশাধিকার ও অধিকার আপনার অঞ্চলের স্থানীয় আইনের উপর নির্ভরশীল।
সার্ভিসের প্রাপ্যতা আইনি অঞ্চল অনুসারে নির্ভরশীল। ব্যবহারকারী নিজেই স্থানীয় আইন যাচাই করবেন।